Corporate Sangbad
শেয়ারবাজার

কনফিডেন্স সিমেন্টের পর্ষদ সভা ১৬ ফেব্রুয়ারি

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ২:২৮ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্ট পিএলসি পর্ষদ সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৩টায় ওই সভা অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২২, সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ৬৮ পয়সা।