Corporate Sangbad
শেয়ারবাজার

শাহজিবাজার পাওয়ার বোনাস বিওতে পাঠিয়েছে

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:১৫ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাহজিবাজার পাওয়ার লিমিটেড লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ৩০ জুন ,২০২২ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে আজ ১২ ফেব্রুয়ারি বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, আলোচ্য বছরে শাহজিবাজার ৩২ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৪ শতাংশ বোনাস।