Corporate Sangbad
শেয়ারবাজার

নগদ লভ্যাংশ পাঠিয়েছে ২ কোম্পানি

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০৫ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- সিলভা ফার্মা ও আছিয়া সী ফুড লিমিটেড।

জানা গেছে, কোম্পানিগুলো নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

৩০ জুন,২০২২ সমাপ্ত হিসাব বছরে সিলভা ফার্মা ৩ শতাংশ নগদ ও আছিয়া সী ফুড ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।