January 19, 2026 - 12:03 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসম্পাদকীয়বিডিআর বিদ্রোহের রায় পর্যবেক্ষণ অনুসরণ করুন

বিডিআর বিদ্রোহের রায় পর্যবেক্ষণ অনুসরণ করুন

spot_img

২০০৯ সালের ২৫ ফেব্রয়ারি বিডিআর বিদ্রোহের বিষয়ে নিম্ন আদালতের দেয়া রায়ের আপিল শুনানি শেষে সোমবার উচ্চ আদালতের রায় প্রদান করা হয়েছে। উচ্চ আদালতের রায়ে ১৩৯ জনের মৃত্যুদ বহাল রাখা হয়েছে, যাবজ্জীবন বহাল রাখা হয়েছে ১৮৫ জনের, আর ৪৫ জনকে খালাস প্রদান করা হয়েছে। ৮ বছর ৯ মাস আগে ঘটে যাওয়া ওই মর্মান্তিক ঘটনার দীর্ঘ বিচারিক কার্যক্রমের পর উচ্চ আদালতের রায় হয়। এখন যদি কেউ আপিল বিভাগে আবেদন করেন, তাহলে এই মামলা শেষ ধাপ আতিত্রুম করবে। তবে অপরাধের যে ভয়াবহ মাত্রা তাতে আপিল বিভাগ রায়ে বড় ধরনের কোনো পরিবর্তন হবে বলে মনে হয় না। এত বড় বিচারিক কাজ এর আগে আর বাংলাদেশে হয়নি। তবে উচ্চ আদালত কিছু পর্যবেক্ষণ দিয়েছে। যা অনুসরণ করতে হবে বলে আমরা মনে করি।

২০০৯ সালে ১৪ দলীয় জোট ক্ষমতায় আসার পর পর দেশের ইতিহাসে ভয়াবহ বিডিআর বিদ্রোহ হয়। এর আগে সেনা বাহিনীর একটা অংশ বিদ্রোহ করেছিল ৭৫ সালে। যাতে রক্তপাত হয়। তারপরও কিছ সেনা বিদ্রোহের ঘটনা ঘটে। কিন্তু তাতে ব্যাপক রক্তপাত হয় না। বিডিআর বিদ্রোহ ছিল ইতিহাসের একটা ভয়াবহতম বিদ্রোহ, যাতে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করা হয়। বিশ্বে অনেক বড় বড় যুদ্ধে এত বেশি সংখ্যাক সেনা কর্মকর্তা খুণ হয় না। বিদ্রোহীদের দাবি ছিল তাদের সেনা আদালতে বিচার না করে প্রচলিত আদালতে বিচার করতে হবে। সেনা বাহিনী পিলখানার বিডিআর ঘাঁটি অবরোধ করলেও কোন রকম যুদ্ধ ছাড়া বিদ্রোহীরা আত্মসমর্পণ করে।

বিচারিক আদালতে বা উচ্চ আদালতে যে রায় হয়েছে তা প্রচলিত আইনের আওতায় হয়েছে। বিদ্রোহীদের শাস্তি না হলে অন্যরা এ ব্যাপারে উৎসাহিত হতে পারত। তবে উচ্চ আদালত কিছু পর্যবেক্ষণ দিয়েছে, যেমন আদালত বলেছে, বিডিআরএ বৈষম্য ছিল। কর্মকর্তারা যে সব সুযোগ সুবিধা পেত তা সাধারন সিপাহিরা পেত না। এখন দেখতে হবে পুনর্গঠিত বিজিবি অথবা অন্য কোন বাহিনীতে বৈষম্য আছে কি না। থাকলে তা নিরসন করতে হবে। আদালত বলেছেন, সিপাহী-কর্মকর্তা পেশাদারিত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। এ ব্যাপারে গোয়েন্দা ব্যর্থতার বিষয়ে তদন্ত করতে বলা হয়েছে। বাংলাদেশে শত শত মানুষের বিচার এভাবে আর হয়নি। যারা বিচারিক প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন, তাদের সকলকে ধন্যবাদ জানাতে হয় তারা একটা কঠিন কাজ করেছেন। 

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

আমরা চাই সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন: সিইসি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোট যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সেজন্য সবার সহায়তা দরকার। তিনি...

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করা এবং কর্তব্যরত নির্বাহী হাকিমকে (ম্যাজিস্ট্রেট) হুমকি ও ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচার চালানো হবে। প্রচারের অংশ...

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আজ সোমবার (১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...