Corporate Sangbad
শেয়ারবাজার

ব্লক মার্কেটে ৬৫ কোম্পানির ৭৬ কোটি টাকার লেনদেন

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:২৪ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬৫টি কোম্পানির ৭৬ কোটি ৩৭ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে থাকা সী পার্লের শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ১৭ লাখ ৭৭ হাজার টাকার।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ইসলামী ব্যাংক লিমিটেডের ৮ কোটি ১১ লাখ ৯০ হাজার টাকার।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বেক্সিমকোর ৭ কোটি ৪৪ লাখ ৮১ হাজার টাকার।