December 14, 2025 - 6:53 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসম্পাদকীয়নতুন ইতিহাস সৃষ্টি করলেন এস কে সিনহা

নতুন ইতিহাস সৃষ্টি করলেন এস কে সিনহা

spot_img

বাংলাদেশের ইতিহাসে প্রধান বিচারপতির পদত্যাগ নজিরবিহীন। এবারই প্রথম প্রধান বিচারপতি এস কে সিনহা ছুটিতে থাকাবস্থায় পদত্যাগ করে সে নজির রাখলেন। এর আগে এরশাদ সরকারের সময় একজন বিচারপতিকে সরিয়ে দেয়া হয়েছিল। দেশের সর্বোচ্চ বিচারাঙ্গনে এই একটিমাত্র নজির ছিল।কিন্তু বিচারপতি কিংবা প্রধান বিচারপতির পদত্যাগের কোন নজির ছিল না। এবার সে নজিরের সাথে এবার যুক্ত হলো প্রধান বিচারপতির পদত্যাগ।

প্রধান বিচারপতি এস কে সিনহা প্রথমে এক মাস পরবর্তীতে আরো সাতদিনের ছুটি নিয়ে অষ্ট্রেলিয়া যান।তাঁর সেই ছুটি মেয়াদ শেষ হয়েছিল গত শুক্রবার।ছুটি শেষে তিনি দেশের ফিরবেন কি-না তা নিয়ে তৈরি হয়েছিল ধুম্রজাল। চলছিল আলোচনা-সমালোচনা।শেষ পর্যন্ত শনিবার জানা গেল রাষ্ট্রপতি বরাবরে তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

প্রধান বিচারপতি সিনহা ও সরকারের সম্পর্কের টানাপড়েন শুরু হয় সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে। অসদাচরণ ও অযোগ্যতার কারণে সর্বোচ্চ আদালতের বিচারকদের বরখাস্ত করার ক্ষমতা জাতীয় সংসদের হাতে দেওয়ার বিষয়ে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল সংক্রান্ত হাই কোর্টের রায় বহাল রেখে আপিল বিভাগ রায় দেয় জুলাই মাসে। পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয় গত পয়লা আগস্ট ।

রায়ের পর্যবেক্ষণে বাংলাদেশের রাজনীতি ও সংসদ সদস্যদের নিয়ে প্রধান বিচারপতির করা মন্তব্যকে ঘিরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেন সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা এবং তারা প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করেন। 

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের তীব্র চাপের মুখে বিচারপতি এস কে সিনহা দেশ ছেড়ে যান বলে অভিযোগ করেছে বিরোধী পক্ষ। 

প্রধান বিচারপতির পদত্যাগের খবরে বিরোধী রাজনৈতিক দলের প্রতিক্রিয়ায় বলা হয়েছে, এটি বিচার বিভাগের স্বাধীনতার ওপর মারাত্মক আঘাত। যদিও সরকারের পক্ষ থেকে নাকচ করে দেয়া হচ্ছে।

যাই হোক, স্পর্শকাতর বিষয়টি নিয়ে কেউ যাতে কোন প্রকার রাজনৈতিক ফায়দা হাসিল করতে না পারে এবং দেশের জনগণের বিচার বিভাগের প্রতি যে আস্থা রয়েছে, তা যেন অক্ষুন্ন থাকে সেদিকেই এখন সতর্ক দৃষ্টি দেয়া প্রয়োজন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ স্বাস্থ্যগত...

সন্ত্রাসী দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে...

ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। শনিবার (১৩...

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ-রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ...

বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার পর সীমান্ত এলাকায়...

হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

নোয়াখালী প্রতিনিধি: হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর...

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা...

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে...