Corporate Sangbad
শেয়ারবাজার

মিথুন নিটিংয়ের বোর্ড সভা ৬ ফেব্রুয়ারি

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:২৭ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি মিথুন নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ওইদিন কোম্পানিটির বোর্ড সভা বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত কোম্পানির প্রথম প্রান্তিক ও ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।