Corporate Sangbad
কর্পোরেট

সামিট পাওয়ার সাফা অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬, ৬:০২ অপরাহ্ন · Sajibur Rahman Polash

সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) পাওয়ার অ্যান্ড এনার্জি’ ক্যাটাগরিতে ‘সার্টিফিকেট অব মেরিট’ অর্জন করেছে সামিট পাওয়ার লিমিটেড (এসপিএল)।

সামিট পাওয়ার লিমিটেডের পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল ড. মনিরুল ইসলাম আখন্দ (অব.)। আইসিএবির প্রেসিডেন্ট মি. সাব্বির আহমেদ এফসিএ তার হাতে এই সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে সাফার প্রেসিডেন্ট মোহাম্মদ হুমায়ুন কবির এফসিএ, আইসিএমএবির প্রেসিডেন্ট মো. কাউসার আলম এফসিএমএ এবং সার্কভুক্ত দেশগুলোর হিসাববিদদের বিভিন্ন ইনস্টিটিউটের প্রধানরা উপস্থিত ছিলেন।

সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) আয়োজিত এই পুরস্কার দক্ষিণ এশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানকে শক্তিশালী আর্থিক প্রতিবেদন, স্বচ্ছতা এবং কর্পোরেট সুশাসনের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।

সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের সহযোগী প্রতিষ্ঠান সামিট পাওয়ার লিমিটেড (এসপিএল) ১৯৯৭ সালে বাংলাদেশে নিবন্ধিত হয় এবং ২০০৪ সালে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়। প্রতিষ্ঠানটি ৭৯২ মেগাওয়াট মোট উৎপাদন ক্ষমতার ১১টি বিদ্যুৎকেন্দ্র পরিচালনা করছে।

দীর্ঘমেয়াদী ক্রয় চুক্তির আওতায় এসপিএল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে (বিআরইবি) বিদ্যুৎ সরবরাহ করে। প্রতিষ্ঠানটির রয়েছে আইএসও ৯০০১, আইএসও ১৪০০১ এবং আইএসও ৪৫০০১ সনদ।

অন্যদিকে, সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) দক্ষিণ এশিয়ার হিসাবরক্ষণ পেশাজীবীদের একটি আঞ্চলিক সংস্থা, যা হিসাবরক্ষণ পেশার উন্নয়ন, আর্থিক প্রতিবেদন ও সুশাসনের উচ্চমান বজায় রাখা এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারে কাজ করে।