Corporate Sangbad
কর্পোরেট

রাঙামাটিতে যমুনা ব্যাংকের ১১৮তম ‘রাঙামাটি উপশাখা’ উদ্বোধন

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬, ৫:১৩ অপরাহ্ন · Sajibur Rahman Polash

আস্থা, সেবা ও অগ্রগতি”—এই স্লোগানকে সামনে রেখে আধুনিক ব্যাংকিং সেবা গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে পর্যটন এলাকা রাঙ্গামাটিতে যমুনা ব্যাংক পিএলসি-এর ১১৮তম ুরাঙ্গামাটি উপশাখা” উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এডভোকেট মামুনুর রশীদ মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও এফবিসিসিআই এর সহায়ক কমিটির সদস্য মোঃ বেলায়েত হোসেন ভূঁইয়া এবং সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক পিএলসির নাসিরাবাদ শাখা ব্যবস্থাপক মোঃ সাইফুদ্দিন চৌধুরী।

 অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র সিনিয়র সহ-সভাপতি মোঃ আলী বাবর, রাঙ্গামাটি নারী উদ্যোক্তা ফোরামের রোজিনা ইসলাম ও রাঙ্গামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক তারেক আহমেদ। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় স্বনামধন্য ব্যবসায়ীগণ ও বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।