পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসির উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম ঘোষিত শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার ক্রয় করেছেন। ডিএসইর পাবলিক মার্কেটের মাধ্যমে প্রচলিত বাজারদরে এসব শেয়ার কেনেন তিনি।
এর আগে গত ২২ নভেম্বর শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছিলেন এই উদ্যোক্তা পরিচালক।