Corporate Sangbad
শেয়ারবাজার

বিকন ফার্মার উদ্যোক্তা পরিচালকের শেয়ার গ্রহণের ঘোষণা

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ১২:১৭ অপরাহ্ন ·

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসির এক স্পন্সর পরিচালক শেয়ার প্রাপ্তির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির স্পন্সর পরিচালক নূরুন্নাহার করিম তার ভাই ও কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার  সোহেল আলমের কাছ থেকে উপহার হিসেবে ৮ লাখ ১৬ হাজার ৩৭০টি শেয়ার গ্রহণ করবেন।

আগামী ১৯ নভেম্বর থেকে পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমসের বাইরে শেয়ারগুলো গ্রহণ করবেন এই পরিচালক।