Corporate Sangbad
শেয়ারবাজার

সাইফ পাওয়ারটেকের বোর্ড সভার তারিখ পরিবর্তন

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ২:৩৭ অপরাহ্ন ·

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, অনিবার্য কারণবশত কোম্পানিটির পূর্বঘোষিত ১৯ নভেম্বরের বোর্ড সভা পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর, ২০২৬ তারিখ বিকেল ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশন, ২০১৫-এর রেগুলেশন ১৯(১) অনুযায়ী আয়োজিত এ সভায় ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।