Corporate Sangbad
কর্পোরেট

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে যমুনা ব্যাংকের ১১৭তম ‘বেতকা বাজার উপশাখা’ উদ্বোধন

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ৭:০৬ অপরাহ্ন ·

“আস্থা, সেবা ও অগ্রগতি”—এই স্লোগানকে সামনে রেখে আধুনিক ব্যাংকিং সেবা গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে যমুনা ব্যাংক পিএলসি-এর ১১৭তম “বেতকা বাজার উপশাখা” উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংকের নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ (সাবেক এমপি)। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ।

এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় স্বনামধন্য গণ্যমান্য ব্যবসায়ী ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। 

উদ্বোধন শেষে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।