পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এ্যাপেক্স ট্যানারি লিমিটেডের ৫০তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, অনিবার্য কারণে কোম্পানিটির ৫০তম এজিএমের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। পূর্বনির্ধারিত ৩০ ডিসেম্বর, ২০২৬ তারিখের পরিবর্তে আগামী ২৪ ডিসেম্বর, ২০২৬ সকাল ১১টায় এজিএম অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি জানিয়েছে, এ বিষয়ে পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য তথ্য ও বিবরণ অপরিবর্তিত থাকবে।