Corporate Sangbad
কর্পোরেট

এনআরবিসি ব্যাংকের  ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির ৫০তম সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬, ৬:৫৯ অপরাহ্ন ·

এনআরবিসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির (আরএমসি) ৫০তম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও স্ব তন্ত্র পরিচালক মো. নুরুল হক।

সভায়  ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মো. আনোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা (সিবিও) মো. শাহীন হাওলাদার, প্রধান ঝুঁকি কর্মকর্তা (চলতি দায়িত্ব)  তনুশ্রী মিত্র, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) রাশেদুল ইসলাম, এফসিএ, এফসিএমএ, ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের (আরএমডি) প্রধান মোহাম্মদ বদরুজ্জামান, কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্ব) মো. ফিরোজ আহমেদ এবং অভ্যন্তরীন নিয়ন্ত্রণ ও পরিপালন বিভাগের (আইসিসিডি) প্রধান মোহাম্মদ তালাবুল ইসলাম উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের মূলধন পর্যাপ্ততা পরিস্থিতি, ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিবেদন এবং বিভিন্ন ঝুঁকি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করা হয়। এ সময় ব্যাংকের বিভিন্ন ঝুঁকি চিহ্নিতকরণ, মূল্যায়ন, পর্যবেক্ষণ ও প্রশমনে গৃহীত পদক্ষেপ নিয়েও আলোচনা হয়। ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সামগ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো আরও শক্তিশালী করার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।