Corporate Sangbad
কর্পোরেট

এনসিসি ব্যাংকের নেতৃত্বে ফেনীতে “স্টুডেন্ট ব্যাংকিং সম্মেলন-২০২৬” অনুষ্ঠিত

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬, ৪:২৪ অপরাহ্ন · Sajibur Rahman Polash

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে দেশব্যাপী আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমের অংশ হিসেবে এনসিসি ব্যাংক পিএলসি-এর নেতৃত্বে ফেনী জেলায় কার্যরত ৩৮টি তফসিলি ব্যাংকের সহযোগিতায় “স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬, ফেনী” সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে| এ সম্মেলনের প্রতিপাদ্য ছিল “এক দেশ, এক কিউআর—লেনদেনে বাংলা কিউআর” এবং “আর্থিক সাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন”| সম্মেলনের অংশ হিসেবে ফেনী জেলা শহরে একটি বর্ণাঢ্য র‌্যালিতে ব্যাংকগুলোর প্রতিনিধিদের নেতৃত্বে অংশ নেন আমন্ত্রিত দুইশতাধিক ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ|

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (ফাইন্যান্সিয়াল ইনক্লুশন) দেবাশীষ রায় প্রধান অতিথি হিসেবে এই সম্মেলনের উদ্বোধন করেন| এনসিসি ব্যাংকের এসভিপি ও আঞ্চলিক প্রধান মো. নুরুল হক এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ইভিপি ও আঞ্চলিক প্রধান গিয়াস উদ্দিন আহমেদ, বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও আঞ্চলিক প্রধান এএইচএম রেজাউল করিম, এনসিসি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সেলের প্রধান মোঃ আনিসুর রহমান মজুমদার এবং বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের উপ-পরিচালক মোঃ ফিরোজ আহমেদ|

জেলার শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে আয়োজিত মূল অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ রায় বলেন, আগামী দিনে ব্যাংকিং সেবা ক্রমাš^য়ে ডিজিটাল বা প্রযুক্তিনির্ভর হয়ে উঠবে| বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেওয়া শুরু করেছে| তিনি বলেন, স্টুডেন্ট ব্যাংকিং কার্যক্রমকে আরও কার্যকর ও ফলপ্রসূ করতে ব্যাংক এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে| শিক্ষার্থীদের এখন থেকেই ডিজিটাল লেনদেন ও বাংলা কিউআর ব্যবহারে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান|

অন্যান্য বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র ও আর্থিক খাতের নেতৃত্ব দেবে| তাই শিক্ষাজীবন থেকেই তাদের ডিজিটাল ব্যাংকিং, ক্যাশলেস লেনদেন, মোবাইল ব্যাংকিং এবং আধুনিক আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন| প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান|

উল্লেখ্য, এনসিসি ব্যাংক চলতি বছরে সারা দেশব্যাপী ১৪২টি শিক্ষাপ্রতিষ্ঠানে স্টুডেন্ট ব্যাংকিং, আর্থিক সাক্ষরতা ও ডিজিটাল ব্যাংকিং বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে| “স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬, ফেনী” অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ২০২৬ সালে ফেনী জেলায় স্টুডেন্ট ব্যাংকিং হিসাব খোলার পারফরমেন্স এর ¯^ীকৃতি¯^রূপ ব্যাংকগুলোকে সম্মাননা দিয়েছে| জেলায় সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট হিসাব খুলে প্রথম স্থান অর্জন করেছে এনসিসি ব্যাংক পিএলসি| ডাচ&-বাংলা ব্যাংক ও বেসিক ব্যাংককে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী ব্যাংক হিসেবে সম্মাননা প্রদান করা হয়|