Corporate Sangbad
কর্পোরেট

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬, ৩:৩১ অপরাহ্ন ·

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যানকুয়েট হলে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান সভায় সভাপতিত্ব করেন।

সভায় পর্ষদের পরিচালক আলহাজ্ব খলিলুর রহমান, আলহাজ্ব সেলিম রহমান, হাফেজ আলহাজ্ব মোঃ এনায়েত উল্লা, আলহাজ্ব আহামেদুল হক, আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সালাম, আলহাজ্ব ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহম্মদ, আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, খাজা শাহরিয়ার, এস.এম. জহির উদ্দিন হায়দার এফসিএমএ, ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান এবং উল্লেখযোগ্য সংখ্যক সম্মানিত শেয়ারহোল্ডারগণ উপস্থিত ছিলেন।

পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত আলী চৌধুরী, পরিচালক আলহাজ্ব মোহাম্মদ ইমাদুর রহমান এবং আলহাজ্ব আনোয়ার হোসেন ভার্চুয়ালি সভায় অংশগ্রহণ করেন।

কোম্পানি সচিব মোহাম্মদ মনিরুজ্জামান এফসিএ সভায় এজেন্ডা উপস্থাপন করেন এবং তা ব্যাংকের সম্মানিত শেয়ারহোল্ডারগণ কর্তৃক অনুমোদিত হয়।