Corporate Sangbad
শেয়ারবাজার

যমুনা অয়েলের ১২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন ·

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি যমুনা অয়েল পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

রোববার (৮ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৮ টাকা ৫২ পয়সা । আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ৫৮ টাকা ৭০ পয়সা।

গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৯৪ টাকা ৫৬ পয়সা।

আগামী ২৩ জানুয়ারি সকাল ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর।