Corporate Sangbad
সারাদেশ

সিরাজগঞ্জে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৬, ৫:৫০ অপরাহ্ন · সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-সদর উপজেলার ছোনগাছা গ্রামের আবুল হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (৩৪), পটল ছোনগাছা গ্রামের আব্দুর রহিমের ছেলে শাহাদাত হোসেন (২২), শহরের মাহমুদপুর মহল্লার আব্দুল বাছেদের ছেলে নাদিম সেখ (২৩), শিলন্দা পশ্চিমপাড়ার আবু তালেবের ছেলে শামসুল আলম (৪৭), সয়দাবাদ ইউনিয়নের খিদির সেতু এলাকার জেলাল উদ্দিনের ছেলে আবুল কালাম আজাদ (৪৮) এবং জারিলা এলাকার গাজী ইসমাইল হোসেনের ছেলে জয়নাল আবেদিন (৪১)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী। সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।