পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেড বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ঘোষণা করেছে।
কোম্পানিটির ২০২৫ সালের ৩৬তম বার্ষিক সাধারণ সভা আগামী ২৯ নভেম্বর সকাল ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এতে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি এবং সরাসরি অংশগ্রহণের সুযোগ থাকবে। সরাসরি সভাটি অনুষ্ঠিত হবে ডেল্টা লাইফ টাওয়ার, প্লট নম্বর ৩৭, রোড নম্বর ৯০, গুলশান সার্কেল-২, ঢাকা-১২১২ ঠিকানায়। ভার্চুয়ালি অংশগ্রহণের জন্য নির্ধারিত ওয়েবসাইট হলো https://aamratech.bdvirtualagm.com।