Corporate Sangbad
শেয়ারবাজার

বিএসআরএম স্টিলসের পর্ষদ সভা ১১ নভেম্বর

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৬, ২:৫৪ অপরাহ্ন ·

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম স্টিলস লিমিটেড পর্ষদ সভা আগামী ১১ নভেম্বর বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।