Corporate Sangbad
সারাদেশ

পুকুর থেকে হোটেলকর্মীর ভাসমান মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬, ৬:৫২ অপরাহ্ন · ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পঞ্চনন্দপুর গ্রামের একটি পুকুর থেকে বাচ্চু মিয়া (৪৫) নামে এক হোটেলকর্মীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) সকালে স্থানীয়রা ধোবাউড়া উপজেলার পঞ্চনন্দপুর গ্রামের হট অ্যান্ড স্পাইসি রেস্টুরেন্টের পাশের পুকুরে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে ধোবাউড়া থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

নিহত বাচ্চু মিয়া হালুয়াঘাট উপজেলার জন্মপুরা গ্রামের বাসিন্দা। তিনি ধোবাউড়া বাজারের ধামরাই হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন।

হোটেলটির মালিক রতন চন্দ্র পাল জানান, গত বৃহস্পতিবারের পর থেকে বাচ্চু মিয়া আর কাজে আসেননি।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।