Corporate Sangbad
শেয়ারবাজার

৯ নভেম্বর ওরিয়ন ফার্মার পর্ষদ সভা

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬, ৩:৩৬ অপরাহ্ন ·

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেড পর্ষদ সভা আগামী ৯ নভেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় কোম্পানিটি ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত অর্থবছরের বার্ষিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ অন্যান্য বিষয় পর্যালোচনা করবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।