Corporate Sangbad
শেয়ারবাজার

২৮ অক্টোবর ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬, ১:৩০ অপরাহ্ন ·

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসি পর্ষদ সভা আগামী ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।