Corporate Sangbad
শেয়ারবাজার

নাভানা সিএনজির বোর্ড সভা ২৯ অক্টোবর

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬, ৪:৩২ অপরাহ্ন ·

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি নাভানা সিএনজি লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৯ অক্টোবর বিকেল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সভায় ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।