Corporate Sangbad
শেয়ারবাজার

২৮ অক্টোবর এসিআই ফরমুলেশনের বোর্ড সভা

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৬, ১:০৫ অপরাহ্ন ·

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এসিআই ফরমুলেশন পিএলসি পর্ষদ সভা আগামী ২৮ অক্টোবর দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় প্রতিবেদনটি পর্যালোচনার পর শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।