Corporate Sangbad
শেয়ারবাজার

সায়হাম টেক্সটাইলের বোর্ড সভা ২৮ অক্টোবর

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন ·

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৮ অক্টোবর বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে।  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সভায় ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।