Corporate Sangbad
অর্থ-বাণিজ্য

অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়লো

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ন ·

ইভ্যাট সিস্টেমে জুলাই-সেপ্টেম্বর মাসের অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি করেছ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এনবিআর এর এক আদেশে এই তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, জাতীয় বাজেট ২০২৬-২৭ এ প্রতি তিন কর মেয়াদ সমাপ্তি পরবর্তীতে ভ্যাট রিটার্ন দাখিল সংক্রান্ত বিধান সংশোধন করে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ জারি করা হয়েছে। সে অনুযায়ী প্রত্যেক কর মেয়াদ সমাপ্তি পরবর্তীতে ভ্যাট রিটার্ন দাখিলের বিধান সংযুক্ত করায় ইভ্যাট সিস্টেমে কিছু প্রশাসনিক সংস্কার প্রয়োজন। 

বর্ণিত প্রেক্ষাপটে জনস্বার্থে, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৬৪ এর উপ-ধারা (২) এ প্রদত্ত ক্ষমতাবলে ইভ্যাট সিস্টেমে জুলাই-সেপ্টেম্বর কর মেয়াদসমূহের অনলাইন রিটার্ন সুদ ও জরিমানা ব্যতীত দাখিলের সময়সীমা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হলো।