Corporate Sangbad
শেয়ারবাজার

সূচকের  উত্থানে লেনদেন শেষ

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৬, ৩:৪২ অপরাহ্ন ·

সপ্তাহের চতুর্থ কার্যদিবসবুধবার (১৪ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের  উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন বেড়েছে। 

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৮৬টি কোম্পানির ১৫ কোটি ৩৯ লক্ষ ৫০ হাজার ৬৩০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪১৬ কোটি ১৫ লক্ষ ২২ হাজার ৮৯৬ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ২০.৪৭ পয়েন্ট বেড়ে ৫৪২৯.৩৭ ডিএস-৩০ মূল্য সূচক ৩.১৯ পয়েন্ট বেড়ে ২০৯২.৬৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২.৩০ পয়েন্ট বেড়ে ১০৭২.৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯৭টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানীর শেয়ার।        

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ইভিন্স টেক্সটাইলস লিমিটেড, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লি:, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, এপেক্স স্পিনিং লিমিটেড, ব্র্যাক ব্যাংক পিএলসি, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি, সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড, এপেক্স ফুডস লিমিটেড এবং এম.এল ডাইং।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, টেকনো ড্রাগস লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, রেনউইক, যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড, রহিমা ফুড করপোরেশন লিমিটেড, প্রভাতী ইন্স্যুরেন্স, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লি. এবং এ্যাপেক্স স্পিনিং ও নিটিং মিলস্‌ লি:।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড, স্টান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি, ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেড, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, সি এন্ড এ টেক্সটাইলস্‌ লিমিটেড এবং আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬,৮৪৬,৩৫৯,৮৩৪,৩৯৭ টাকা।