Corporate Sangbad
শেয়ারবাজার

আগামী ১৫ অক্টোবর বীকন ফার্মার পর্ষদ সভা

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন ·

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি পর্ষদ সভা আগামী ১৫ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

সভায় বিদায়ী অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।