সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনায় ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠীর ছোড়া ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে মো. সজীব হোসেন (২৬) নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করে এ হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে নিহত বাংলাদেশির পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে মন্ত্রণালয়।
নিহত সজিব হোসেনের বাড়ি কুমিল্লা জেলায়।
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে নিহত সজিবের পরিবার ও নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় সব সহযোগিতা প্রদান করছে।
মরদেহের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তা দ্রুত দেশে পাঠানোর বিষয়ে দূতাবাস সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালাচ্ছে।