Corporate Sangbad
কর্পোরেট

মেঘনা ব্যাংকের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সাব-শাখার স্থানান্তর ও উদ্বোধন

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৬, ৬:২২ অপরাহ্ন ·

সম্প্রতি মেঘনা ব্যাংক পিএলসি-এর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসাব-শাখা বরিশাল সদর, বরিশালের সাগরদী, আমতলার মোড়-এ স্থানান্তর করা হয়েছে। নতুন স্থানে স্থানান্তরিত সাব-শাখাটির উদ্বোধন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মেঘনা ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মেঘনা ব্যাংক পিএলসি-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ মমতাজুল করিম এন আহমেদ; হেড অব হিউম্যান রিসোর্সেস রাশেদুল আলম; এবং হেড অব রিটেইল ব্যাংকিং সামিউল কবির|এছাড়াও নিকটস্থ শাখাসমূহের ব্যবস্থাপক, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, গ্রাহক এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মিজানুর রহমান বলেন, এই সাব-শাখা স্থানান্তরের ফলে এলাকার গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবা আরও সহজলভ্য, সুবিধাজনক ও কার্যকর হবে।

তিনি আরও বলেন, নতুন অবস্থান থেকে সাব-শাখাটি ব্যক্তিগত ও ব্যবসায়িক-উভয় ধরনের গ্রাহকদের আরও দক্ষতার সঙ্গে সেবা প্রদান করতে সক্ষম হবে। এর মাধ্যমে গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার ক্ষেত্রে মেঘনা ব্যাংকের অঙ্গীকার আরও শক্তিশালী হবে।