Corporate Sangbad
শেয়ারবাজার

এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন ·

পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেড ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৯১ পয়সা।

অন্যদিকে, গত ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৫৫ টাকা ৩৫ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ অক্টোবর।