Corporate Sangbad
শেয়ারবাজার

জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন ·

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি জেএমআই সিরিঞ্জস এ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেডের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির শেয়ার অফিসের বর্তমান ঠিকানা প্লট নং ২৯/সি ও ২৯/ডি (দ্বিতীয় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ থেকে পরিবর্তন করে বাড়ি নং ৪৩০/১/এ (চতুর্থ তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ করা হয়েছে।  ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় কোম্পানির শেয়ার অফিস স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী ১ অক্টোবর থেকে নতুন ঠিকানায় শেয়ার অফিসের কার্যক্রম শুরু হবে। তবে কোম্পানির নিবন্ধিত কার্যালয়ের ঠিকানা অপরিবর্তিত থাকবে। একই সঙ্গে করপোরেট ও যোগাযোগ কার্যালয়ের ঠিকানাতেও কোনো পরিবর্তন আসছে না।