Corporate Sangbad
শেয়ারবাজার

২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন ·

পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি তাল্লু স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সভায় ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।