Corporate Sangbad
কর্পোরেট

এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২২ অপরাহ্ন ·

কর্মীদের কল্যাণ, আর্থিক সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা জোরদার করতে এনসিসি ব্যাংক মেটলাইফ বাংলাদেশের সঙ্গে গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি করেছে| এতে কর্মীরা জীবন বীমা, হাসপাতালে ভর্তি ও গুরুতর অসুস্থতা—তিন স্তরের সুরক্ষা পাবেন। অনাকাঙিক্ষত জীবন ও স্বাস্থ্যঝুঁকিতে আর্থিক সহায়তা দেওয়াই এ উদ্যোগের লক্ষ্য।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে এনসিসি ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এবং মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলা আহমদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন।

অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মোহাম্মদ মিজানুর রহমান এফসিএ, মানবসম্পদ বিভাগের প্রধান রিশাদ হোসেইন এবং ট্রানজেকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহা এবং মেটলাইফ বাংলাদেশের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিডিও মো. জাফর সাদেক চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও আলা উদ্দিন, সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও সিসিবীও মোহাম্মদ কামরুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, “কর্মীরাই ব্যাংকের সাফল্যের মূল চালিকাশক্তি; তাদের সুরক্ষা আমাদের ‘পিপল-ফার্স্ট’ দর্শনের অংশ। এই চুক্তি কর্মী ও তাদের পরিবারের আর্থিক নিরাপত্তা ও মানসিক স্বস্তি নিশ্চিত করবে।”

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “মেটলাইফের অভিজ্ঞতা এনসিসি ব্যাংকের কর্মীদের প্রয়োজনীয় সুরক্ষা দিতে সহায়তা করবে এবং একটি ইতিবাচক কর্মসংস্কৃতি গড়ে তুলবে।