Corporate Sangbad
সারাদেশ

ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন · ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে তার ১৪ বছর বয়সী ছেলেকে জিম্মি করে ডাকাতির সময় প্রবাসীর স্ত্রীকে (৩২) সংঘবদ্ধ ধর্ষণ করে এবং ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ সময় ভিডিও ধারণ করে ভুক্তভোগী নারী ও তার ছেলেকে হুমকি দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এ ঘটনায় রাজিব (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে গফরগাঁও থানার ওসি মনিরুজ্জামান শেখ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের চর কালিবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় থানা পুলিশ এক জনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে চর কালিবাড়ি এলাকার তাহের উদ্দিনের ছেলে শরীফ (২৩), আরিফ (২১), মমিনের ছেলে ফাহিম (২২) মোফাজ্জলের ছেলে রাজিব (২৩), নূরুল ছেলে এনামুল (২২) এলাকার বখাটে ও মাদকাসক্ত। এই পাঁচজন সশস্ত্র যুবক একই এলাকার প্রবাসীর অর্ধেক নির্মাণ করা বাড়িতে প্রবেশ করে প্রবাসীর ছেলের কাছে পানি চায়।

প্রবাসীর ১৪ বছর বয়সী ছেলে জগ ও গ্লাস ভর্তি পানি নিয়ে দরজার কাছে আসা মাত্রই ডাকাত দল প্রবাসীর ছেলেকে ধরে ঘরের দরজার কাছেই একটি গাছের সাথে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে। ডাকাত দল ঘরে প্রবেশ করে প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে বাড়ি নির্মাণের খরচ বাবদ আলমারিতে রাখা নগদ ৫ লাখ টাকা, স্বর্নালংকারসহ গৃহবধূর গলার হার, কানের দুলসহ ৫ লাখ টাকা মূল্যের প্রায় দুই ভরি স্বর্ণালংকার ও মূল্যবান জিনিপত্র লুটে নেয়।

জিনিসপত্র লুট করার পর ডাকাত দলের সদস্যরা ঘরের দরজার সামনে বেঁধে রাখা ছেলের গলায় চাপাতি ধরে জিম্মি করে তার মাকে দরজার সামনে এনে ছেলের সামনেই অস্ত্রের মুখে সংঘবদ্ধ ধর্ষন করে। রাজিব নামের ডাকাত দলের সদস্য ছেলের সামনে মায়ের সংঘবদ্ধ ধর্ষনের ঘটনা ভিডিও ধারন করে এবং ধর্ষিত প্রবাসীর স্ত্রী ও ছেলেকে হুমকি দেয় আগামী তিন দিনের মধ্যে আরো দুই লাখ টাকা না দিলে এবং এই ঘটনা প্রকাশ করলে ধর্ষনের ভিডিও ফেসবুকে ভাইরাল করে দেওয়া হবে।

ডাকাতদল চলে যাওয়ার পর ভুক্তভোগীদের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসে এবং গফরগাঁও থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে অভিযানে বের হয়। পরে শুক্রবার তিনটার দিকে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দুরে চর কালীবাড়ি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি নির্জন স্থানে অভিযুক্তদের ঘেরাও করে। অভিযুক্ত ৪ জন পালিয়ে গেলেও রাজিব ডাকাতকে পুলিশ আটক করে। ধর্ষনের ভিডিও ধারন করা মোবাইলটি রাজিব পানিতে ফেলে দিলে থানা পুলিশ পানি থেকে মোবাইলটি উদ্ধার করে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান শেখ জানান, এ ঘটনায় রাজিব নামে এক জনকে আটক করা হয়েছে। মামলা দায়ের প্রক্রিয়া চলামান। অভিযান অব্যাহত রয়েছে।আশা করি খুব দ্রুতই আসামীদের আইনের আওতায় আনা হবে।