Corporate Sangbad
কর্পোরেট

বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমের আওতায় ঋণ প্রদান করবে আইএফআইসি ব্যাংক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৩ অপরাহ্ন ·

চামড়া ও চামড়াজাত শিল্পের উন্নয়ন, পরিবেশবান্ধব উৎপাদন এবং রপ্তানি সক্ষমতা বাড়াতে ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিম গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ স্কিমের আওতায় ট্যানারি ও চামড়াজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের পাশাপাশি সংশ্লিষ্ট সহায়ক শিল্পে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ৩০ কোটি টাকা পর্যন্ত ঋণ প্রদান করতে পারবে আইএফআইসি ব্যাংক। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রাক-অর্থায়ন স্কিম বিতরণ সংশ্লিষ্ট চুক্তিটি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ ব্যাংক এর ডেপুটি গভর্নর মোঃ আনিছুর রহমান এর উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মোঃ জবদুল ইসলাম ও আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ মজিবুর রহমান শেখ-সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।