Corporate Sangbad
শেয়ারবাজার

প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪২ অপরাহ্ন ·

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আর্গাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-২’ নির্ধারণ করা হয়েছে।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩০ জুন ২০২৬ অর্থবছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত এবং গুণগত তথ্যের উপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।