Corporate Sangbad
শেয়ারবাজার

১৪ সেপ্টেম্বর আমরা টেকনোলজিসের বোর্ড সভা

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৭ অপরাহ্ন ·

পুঁজিবাজারের তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ১৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫ টায় অনুষ্ঠিত হবে।  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত কোম্পানির প্রথম প্রান্তিক, ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিক ও ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত কোম্পানির তৃতীয় প্রান্তিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।