Corporate Sangbad
কর্পোরেট

আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪২ অপরাহ্ন ·

দেশের রপ্তানি সক্ষমতা বৃদ্ধি ও নতুন সম্ভাবনাময় রপ্তানি খাতের বিকাশে সহায়তার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার রপ্তানি বহুমুখীকরণ খাতে পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের এর পরিচালক জনাব এ কে এম নুরুন্নবী। অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস ও হেড অব অপারেশনস জনাব হেলাল আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   

এই স্কিমের লক্ষ্য হলো দেশের রপ্তানি খাতকে আরো শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি, আমদানি-রপ্তানি বাণিজ্যে সুষ্ঠু ভারসাম্য আনয়ন, রপ্তানি সহায়ক পরিবেশের ক্রম উন্নয়নের মাধ্যমে রপ্তানি বাণিজ্যে অধিকতর গতিশীলতা সৃষ্টি। 

রপ্তানি খাতের বিকাশে সহায়ক ভূমিকা পালনের লক্ষ্যে আইএফআইসি ব্যাংক পিএলসি নিয়মিতভাবে উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের এই পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের মাধ্যমে রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলোর অর্থায়ন সুবিধা আরও সহজলভ্য হবে, যা দেশের পণ্য ও বাজারের বৈচিত্র্য বৃদ্ধি, বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণ এবং অর্থনৈতিক অগ্রগতিতে ইতিবাচক অবদান রাখবে।