পুঁজিবাজারে তালিকাভুক্ত একটি কোম্পানির করপোরেট উদ্যোক্তা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি ৫ লাখ ৬৩ হাজার ৫৬২টি শেয়ার বিক্রি সম্পন্ন করেছে। রোববার (৩০ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ডিএসইর মাধ্যমে প্রচলিত বাজারদরে এসব শেয়ার বিক্রি করেছে। গত ১৮ আগস্ট প্রকাশিত ঘোষণার ভিত্তিতে শেয়ার বিক্রির কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
কোম্পানিটির করপোরেট উদ্যোক্তা হিসেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি শেয়ার বিক্রির এ তথ্য ডিএসইর মাধ্যমে জানিয়েছে।