Corporate Sangbad
শেয়ারবাজার

এমটিবির প্রয়াত উদ্যোক্তার শেয়ার পাবেন ছেলে-মেয়ে

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন ·

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) প্রয়াত উদ্যোক্তা সৈয়দ মনজুর এলাহীর নামে থাকা শেয়ারের একটি অংশ তার ছেলে ও মেয়ের মধ্যে সমানভাবে হস্তান্তর করা হচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত বছরের ২৩ এপ্রিল প্রকাশিত সংবাদের ধারাবাহিকতায় কোম্পানিটি জানিয়েছে, প্রয়াত উদ্যোক্তার নামে থাকা অবশিষ্ট ৩৭ লাখ ৭৪ হাজার ৩৯৪টি শেয়ারের মধ্যে ৩০ লাখ ৬৩ হাজার ৬৩২টি শেয়ার তার দুই উত্তরাধিকারীর হিসাবে স্থানান্তর করা হবে।

হস্তান্তর প্রক্রিয়ার বিবরণ:

ছেলে (সৈয়দ নাসিম মনজুর): পাবেন মোট শেয়ারের ৫০ শতাংশ বা ১৫ লাখ ৩১ হাজার ৮১৬টি শেয়ার।

মেয়ে (মুনিজ মনজুর): পাবেন মোট শেয়ারের ৫০ শতাংশ বা ১৫ লাখ ৩১ হাজার ৮১৬টি শেয়ার।

ডিএসইর শেয়ারের বাজারদর বিবেচনায় ছেলে ও মেয়ের প্রাপ্ত এই শেয়ারের সম্মিলিত বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৪ কোটি ১১ লাখ টাকা (প্রত্যেকে পাবেন প্রায় ২ কোটি সাড়ে ৫ লাখ টাকার সমপরিমাণ শেয়ার)।