Corporate Sangbad
আন্তর্জাতিক

প্রকাশিত হলো ২৫ রিক্রুটিং এজেন্সি ও ৪৬ মেডিকেলের তালিকা

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন ·

মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মী পাঠানোর প্রক্রিয়ায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) মালয়েশিয়ার ‘ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম’ (এফডব্লিউসিএমএস) পোর্টালে বাংলাদেশের নিবন্ধিত ২৫টি রিক্রুটিং এজেন্সি এবং ৪৬টি অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশিত হয়েছে।

যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত বাংলাদেশ বা মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক যৌথ ঘোষণা আসেনি, তবে পোর্টালে এই তথ্য প্রকাশ পাওয়ায় কর্মী নিয়োগ প্রক্রিয়া খুব শীঘ্রই পুনরায় চালুর জোরালো ইঙ্গিত মিলছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী নির্ধারিত ২৫টি রিক্রুটিং এজেন্ট এবং ৩টি বিভাগের ৪৬টি মেডিকেল সেন্টারের বিস্তারিত নিচে দেয়া হলো:

অনুমোদিত ২৫টি রিক্রুটিং এজেন্টের তালিকা হলে- বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড, বেঙ্গল হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, জেনারেল ট্রেডিং কোম্পানি, মেসার্স ইউনাইটেড গালফ সার্ভিসেস, আন্নেসা এয়ার ইন্টারন্যাশনাল, আত-তাকওয়া ওভারসিজ লিমিটেড, আর্থ-স্মার্ট বাংলাদেশ লিমিটেড, খান জাহান আলী ওভারসিজ, মেসার্স আল-শুপ্ত ওভারসিজ, মাদারল্যান্ড ওভারসিজ লিমিটেড, রিফা ইন্টারন্যাশনাল, ভেলি ট্রেড ইন্টারন্যাশনাল, এ-প্লাস ইন্টারন্যাশনাল, আল-বায়াত ওভারসিজ, ভালুকা ওভারসিজ, ব্রাদার্স ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং লিমিটেড, চাঁদপুর ইন্টারন্যাশনাল, কান্ট্রি এমপ্লয়মেন্ট এজেন্সি, গুডনেস সার্ভিসেস লিমিটেড, জুয়েল রিংকু এন্টারপ্রাইজ, মেসার্স সাতক্ষীরা ইন্টারন্যাশনাল, ম্যানগ্রোভ ক্যারিয়ার লিংক, নেইবার অ্যাসোসিয়েটস লিমিটেড, তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল, দ্য অ্যাঙ্কর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন।
 
ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৪৬টি স্বাস্থ্য পরীক্ষা (মেডিকেল) কেন্দ্র-
ক্যাথার্সিস মেডিকেল সেন্টার লিমিটেড, রাজধানী ডিজিটাল মেডিকেল সার্ভিসেস লিমিটেড, মেডিসন মেডিকেল সার্ভিসেস লিমিটেড, মেডিনেট মেডিকেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, আল মহা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল সার্ভিস, আল হুমায়রা হেলথ সেন্টার লিমিটেড, মীম মেডিকেল সেন্টার, ফেয়ারওয়েজ মেডিকেল সেন্টার, আল-হামাদ মেডিকেল সেন্টার লিমিটেড, গুলশান মেডিকেয়ার, সিলমুন ডায়াগনস্টিক সেন্টার, আল-ঘোফিলি মেডিকেল সেন্টার লিমিটেড, এসকেএন হেলথ সার্ভিসেস, ল্যাব সাইন্স ডায়াগনস্টিক, হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার, ইউনিক্যাল মেডিকেল সার্ভিসেস, লাইফ ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, এশিয়া ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার লিমিটেড, পুষ্প ক্লিনিক, গ্লোবাল মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, জাইন মেডিকেল লিমিটেড, আল্ট্রা কেয়ার হেলথ সেন্টার, অ্যাপেক্স ডায়াগনস্টিক সার্ভিস, গ্রীন ক্রিসেন্ট মেডিকেল ডায়াগনস্টিক, এ. রহমান মেডিকেল সেন্টার, গ্রীন ক্রিসেন্ট মেডিলেব, ভিক্টোরিয়া হেলথকেয়ার লিমিটেড, অরবিটালস মেডিকেল সেন্টার লিমিটেড, ফেমাস স্পেশালাইজড হাসপাতাল, রেইনবো হার্টস মেডিকেল সেন্টার, হাই কেয়ার জেনারেল হাসপাতাল, আল হায়াত মেডিকেল লিমিটেড, আইডিয়াল ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার, নোভা মেডিকেল সেন্টার, আরএক্স মেডিকেল সেন্টার লিমিটেড, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লিমিটেড, গুলশান ক্লিনিক লিমিটেড, ওয়েলকাম ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার, সান লাইট ডায়াগনস্টিক সেন্টার, লিডিং হেলথ চেক আপ লিমিটেড, ইবনে ওমর মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ডিজিলেব মেডিকেল সার্ভিসেস লিমিটেড, আল-ফালাহ মেডি-কম ক্লিনিক (প্রাঃ) লিমিটেড, জান্নাহ মেডিকেল সার্ভিসেস, পারফেক্ট মেডিকেয়ার লিমিটেড, কিউর অ্যান্ড স্মাইল বাংলাদেশ ফাউন্ডেশন।