সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৬ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে বেড়েছে টাকার পরিমানে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯০টি কোম্পানির ৩৬ কোটি ২২ লাখ ৭৩ হাজার ৭৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১১৩০ কোটি ৭৬ লাখ ৭০ হাজার ৯৬৬ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৩.৯৩ পয়েন্ট কমে ৫৮৫৯.৯৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৮.৫১ পয়েন্ট কমে ২১৮৪.২২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৫.৭৮ পয়েন্ট কমে ১১৭১.৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ২৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- মালেক স্পিনিং, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, শমরিতা হসপিটাল, সেনা ইন্স্যুরেন্স, সায়হাম কটন, গ্লোবাল ইন্সুরেন্স, সায়হাম টেক্সটাইল, এশিয়াটিক ল্যাবরেটরিজ, শার্প ইন্ডাস্ট্রিজ, আই পি ডি সি।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- গ্লোবাল ইন্সুরেন্স, আরামিট, প্যারামাউন্ট ইন্সুরেন্স, প্রভাতী ইন্সুরেন্স, পাইওনিয়ার ইন্সুরেন্স, ফেডারেল ইন্সুরেন্স, সায়হাম টেক্সটাইল, কন্টিনেন্টাল ইন্সুরেন্স, এশিয়া ইন্সুরেন্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ফার ক্যামিক্যাল, শার্প ইন্ডাস্ট্রিজ, এম.এল ডাইং, ইয়াকিন পলিমার, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, জে এম আই হসপিটাল, উসমানিয়া গ্লাস, বিডি থাই ফুড, দি পেনিনসুলা চিটাগং, ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।
আজ ডিএসই'র বাজার মূলধন:- ৭০৮২৪৯৯২২৫৭৮৪.৯০।