Corporate Sangbad
নিয়োগ বিজ্ঞপ্তি

১৭৭ জনকে নিয়োগ দেবে গণপূর্ত অধিদপ্তর

প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৬, ৩:১৯ অপরাহ্ন ·

১৩ থেকে ২০তম গ্রেডের ৬টি পদে ১৭৭ জনকে নিয়োগ দেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে গণপূর্ত অধিদপ্তর। আবেদন শুরু হয়েছে ২ আগস্ট সকাল ১০টায়, চলবে ৩১ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

চাকরির ধরন: স্থায়ী।

কর্মস্থল: যে কোনো স্থান

বয়স: ১ আগস্ট ২০২৬ তারিখ ১৮ - ৩২ বছর। তবে ২ নং পদের ক্ষেত্রে ২৫ - ৪০ বছর এবং বিভাগীয় প্রার্থীদের জন্য ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা https://pwd.teletalk.com.bd/ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।  আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-৫ নং পদের জন্য ১১২ টাকা এবং ৬ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত;