সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে টাকার পরিমানে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯১টি কোম্পানির ৪৪ কোটি ৬ লক্ষ ৪২ হাজার ৮৩৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১১১১ কোটি ৪৯ লক্ষ ২৯ হাজার ১০৩ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৮.৪৪ পয়েন্ট বেড়ে ৫৮৯৪.১৩ ডিএস-৩০ মূল্য সূচক ২.৪২ পয়েন্ট কমে ২২০১.৭৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৪৯ পয়েন্ট কমে ১১৮৫.৯৮ পয়ন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়ে ১৭০টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- একমী পেসটিসাইডস, সার্প ইন্ডা:, সামিট অ্যালায়েন্স পোর্ট, প্রাইম ইন্সু:, মালেক স্পিনিং, বেক্সিমকো লি:, সায়হাম টেক্স, সায়হাম কটন, ডমিনজ স্টিল ও কুইন সাউথ টেক্সটাইল।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- সেন্ট্রাল ইন্সু:, আইসিবি এএমসিএল ২য় মি. ফা., প্রাইম ইন্সু:, ইউনাইটেড ইন্সু:, একমী পেসটিসাইডস, ইসলামি কমার্শিয়াল ইন্সু:, প্রাইম লাইফ ইন্সু:, সার্প ইন্ডা:, বিজিআইসি ও কন্টিনেন্টাল ইন্সু:।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- রিংসাইন, ইবিএল ১ম মি. ফা., ফাইন ফুডস, গ্রীনডেল্টা মি. ফা., কেয়া কসমেটিকস, জিকিউ বলপেন, কপারটেক ইন্ডা:, এমএল ডাইয়িং, সিএপিএম আইবিবিএল মি. ফা. ও এএফসি অ্যাগ্রো।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭১০৪৪৯২০২৯৭৫০.০০।