Corporate Sangbad
শেয়ারবাজার

সূচকের উত্থানে লেনদেন শেষ

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন ·

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৩টি কোম্পানির ৪৯ কোটি ১৮ লক্ষ ৭২ হাজার ৫৮৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১২৬০ কোটি ৯৩ লক্ষ ৪ হাজার ১৫৫ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৬০.৪৯ পয়েন্ট বেড়ে   ৫৯০০.২৭ ডিএস-৩০ মূল্য সূচক ১৭.৯৩ পয়েন্ট বেড়ে ২২১৯.৪৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১২.৮৭ পয়েন্ট বেড়ে ১২০১.৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৮৪টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানীর শেয়ার।         

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ডোমিনেজ স্টিল, সায়হাম কটন, আইটিসি, শার্প ইন্ডাস্ট্রিজ, ইন্দো-বাংলা ফার্মা, আর্গন ডেনিমস, সিটি ব্যাংক, মালেক স্পিনিং, এমএল ডাইং ও ফার ইস্ট নিটিং।  
   
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আর্গন ডেনিমস, ডোমিনেজ স্টিল, একমি পেস্টিসাইড, সায়হাম টেক্সটাইল, এক্সম ব্যাংক ১ম মি. ফা., সায়হাম কটন, এনসিসিবিএল মি. ফা. ওয়ান, কুইন সাউথ টেক্সটাইল, দেশ গার্মেন্টস ও মতিন স্পিনিং।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এআইবিএল ১ম ইসলামি মি. ফা., শ্যামপুর সুগার, জিল বাংলা সুগার, ফ্যামিলিটেক্স, উসমানিয়া গ্লাস, সিএপিএম আইবিবিএল মি. ফা., ফার ইস্ট নিটিং, মেঘনা পেট, এবি ব্যাংক ১ম মি. ফা. ও আইসিবি গোল্ডেন জুবিলী মি. ফা.।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭০৪৯১৭৩৫৪৮১০৪.০০।