Corporate Sangbad
কর্পোরেট

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ৪:২৭ অপরাহ্ন ·

এনআরবিসি ব্যাংকের নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই)  ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ।

অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদার এবং বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, আজকের নবীন কর্মকর্তরাই আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলবেন। তাই শুরু থেকেই শৃঙ্খলা, নিষ্ঠা, পেশাদারিত্ব এবং দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে।

তিনি বলেন, একজন ব্যাংকারের প্রথম ও প্রধান দায়িত্ব হলো আমানতকারীদের স্বার্থ সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে সংরক্ষণ করা। একই সঙ্গে গ্রাহক, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা এবং অন্যান্য স্টেকহোল্ডারের স্বার্থও দেখা দায়িত্ব। আমি বিশ্বাস করি, আপনাদের কর্মদক্ষতা ও আন্তরিকতাই এনআরবিসি ব্যাংককে আরো সমৃদ্ধ ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করবে।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো. তৌহিদুল আলম খান বলেন, ব্যাংকিং একটি সেবাধর্মী পেশা। তাই ব্যাংকারদের প্রধান দায়িত্ব হচ্ছে সেবা প্রদান করা। আমানতকারীদের সঞ্চিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করা ব্যাংকাদের প্রধান দায়িত্ব। পেশাদারিত্ব বজায় রাখার স্বার্থে অত্যাধুনিক জ্ঞান অর্জন, জবাবদিহিতা ও কর্মদক্ষতার মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে নবীন কর্মকর্তাদের পরামর্শ দেন তিনি।