পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের আরএকে সিরামিক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের ভিত্তিতে মোহাম্মদ খোরশেদ আলমকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি কোম্পানিটির সার্বিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন।